শাখা খোলার আবেদন
গঠনতন্ত্র, ধারা–১৭ অনুযায়ী

দশজন উদ্যোগী মানুষ আর একটি প্রস্তাবিত পরিচালনা কমিটি থাকলেই নিজের এলাকায় শাখা খোলার আবেদন করা যায়। বিদ্যমান কোনো পাঠাগারও এই ফর্মে আন্দোলনে যুক্ত হওয়ার আবেদন করতে পারে।
- অনলাইনে আবেদন: ফর্মটি পূরণ করে জমা দিন। স্বাক্ষর অনলাইনে নেওয়া হয় না।
- ফোনে যাচাই: অনুমোদনের আগে কেন্দ্র থেকে সাধারণ সম্পাদকের মোবাইলে ফোন করা হবে।
- স্বাক্ষর পরে: অনুমোদনের আগে কেন্দ্র প্রতিষ্ঠাতা-সদস্যদের মূল স্বাক্ষর-তালিকা চেয়ে নেবে, অথবা শাখার প্রথম সভায় তা সংগ্রহ করা হবে।
- কাগজে চাইলে: "ছাপুন / PDF" বোতামে ফর্মটি ছেপে নিতে পারেন — খালি অবস্থাতেও।